হ-য-ব-র-ল
- শেখ মাফিজুল ইসলাম
ছাগল ডাকে- ভ্যাঁ ভ্যাঁ
গরু বলে --হাম্বা
ঘাস-মারা বিষ দিচ্ছ তো রোজ
কবে তোমরা থামবা।
শিয়াল ডাকে হুক্কাহুয়া
বিড়াল বলে ম্যাও
খাটিঁ দুধ আর পাচ্ছি কোথায়
তোমরা তো জল দ্যাও।
চাতক ডাকে -ফটিক জল
টিয়ায় বলে-টিটি
ফরমালিনের গন্ধ ফলে
খাওয়ার আশা মাটি।
কাক ডাকে রোজ-কাকা
কোকিল ডাকে- কুহু
গুলি- বিদ্ধ বকটি বলে
আর মের- না উঁহু।
চড়ুই বলে- চালাক আমি
পরের ঘরে রই
দূষিত বাতাস বইছে এখন
ক্যামন ক'রে সই।
তাং ১৫।১১।১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১৬-১১-২০১৫ ১২:৫১ মিঃ
শিয়াল ডাকে হুক্কাহুয়া
বিড়াল বলে ম্যাও
খাটিঁ দুধ আর পাচ্ছি কোথায়
তোমরা তো জল দ্যাও। অসাধারণ......।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।