মেঘাক্রান্ত আকাশ
- রুবিনা মজুমদার
যে হৃদয় বৃক্ষের ছায়ায় তোমার মায়া ছিলো সবুজ ঘাসে ,
মেঘাক্রান্ত আকাশ দোলে ছিলো পূবালী বাতাসে -- ।
আনমনে মুখচ্ছবি দেখে দেখে ......
হৃদয় রেখা ছুঁয়ে ছুঁয়ে ...
তবে তুমিও কি ফিরে যাবে ...?
কষ্টের ঘাম মুছে অশ্রু মাখা রুমালে ,
ধুলি - সন্ধ্যার চোখে একাকী নির্জনে শুকনো নদীর প্রচ্ছদে ।
সমুদ্রের কিনারে বালি মাখা পায়ে ,
নিরীহ ফুলগুলোর কাঁটা ছুঁয়ে বিকেলের ছায়া তলে ।
বর্ণিল পরিচয় মুছে যায় হৈমন্তিক বাতাসে
চৈত্রের ধুলি কণা উড়ে নির্ঘুম জলের সাথে ।
সরিষা ফুলের কুয়াশা মাখা হলুদ চোখ ,
চোখের বলয়ে ছুঁয়ে গাঙজল তবু নেই অনুযোগ ।
রোদ মাখা সকালে ঘাসের গল্প অন্তরজালে ,
গোধূলির রঙ মুছে নদী জোছনায় নীল রঙ ঝরালে ।
মেঘাক্রান্ত আকাশ জলে ভেজা জল যন্ত্রণার বৃষ্টি সবুজ মাঠে
অবহেলিত বৃষ্টি ফোটা পড়ে রয় ------
নিঃসঙ্গ দেয়ালের পাশে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।