হ্যালো----
- শেখ মাফিজুল ইসলাম
হ্যালো
তোমরা ক্যামন আছ?
আমরা আছি ভালো।
দুখের সংবাদ এই
বেশ কিছু দিন বন্ধু-বান্ধব
ফেস বুকেতে নেই।
খবর রটে গ্যাল
ফেসবুক তো ফাঁসির দড়ি
গলায় পরে ছিল।
মুক্তি পেল যেই
বোঝা গেল ফাঁসির দড়ি
গলাতে আর নেই।
দাগটি আছে ওর
দাগের কথা পড়লে মনে
কাঁদবে জীবন ভর।
যার দোষে তার সাজা হ'লো
খোঁজ কী পাবে তার?
নাকি হঠাৎ বলবে তারা
দোষী পগার পার।
নাকি একই দোষে দোষী হ'বে
ঝুলবে বারংবার।
ফেসবুক তুই কষ্টে আছিস
মনের কথা বুঝি,
আমরা যারা খুব প্রিয়
ফাঁসির কারণ খুঁজি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।