মিষ্টি মেয়ে
- শেখ মাফিজুল ইসলাম

মনে কী পড়ে?
চৈত্র মাসে উড়িয়ে ধুলো শুকনো পাতার সঙ্গে নেচে,
আম কুড়নো ধুমের আমেজ, মুরুব্বিদের ধমক খেয়ে
ঝড়-বৃষ্টির ধকল গ্যাছে।

বৃষ্টি-মুখর দুপুর বেলা হারিয়ে যেতাম নদীর কিনার;
শরৎ-আকাশ গাঢ়-যে নীল, কাশ-কন্যা হতে তুমি
হাত ইশারায় ডাকতো তখন, স্বর্ণ-গলা মেঘের মিনার।

মনে কী পড়ে?
নরম রোদে শীতের সকাল, শীতের কোপে জড়োসড়ো,
সর্ষে ক্ষেতে প্রজাপতি ধরবে বলে মাতামাতি করতে কত?
হরেক রকম পিঠা-পায়েস আমার জন্যে করতে জড়ো।

ইচ্ছা করেই ভেঙে দিতাম খেলার পুতুল, কাঁদতে তুমি,
খেলার পুতুল ভাঙলো ব'লে কেঁদে-কেটে বুক ভাসাতে;
ছোট্ট মেয়ে বউটি সেজে মা-খালাদের খুব হাসাতে।

মনে কী পড়ে?
স্বর্ণ-গলা বর্ষা বিকেল;
হঠাৎ সেদিন ছুঁয়ে দিলে,
অবাক চোখে তাকিয়ে ছিলে,
বুঝিয়ে দিলে- টগবগে এক যুবক আমি;
তোমার চোখে দারুন দামী, উথাল-পাথাল প্রেমের নদী,
ডুবতে পারি ইচ্ছা যদি।

মনে কী পড়ে?
কোকিল ডাকা ভর্-দুপুরে আসলে কাছে মিষ্টি মেয়ে,
দস্যি মেয়ে হ'য়ে তুমি কাঁপিয়ে গেলে মনের বাগান।
চোখের কোণে দুষ্টু হাসি,
ভালোবাসি-এ কথাটাই বুঝিয়ে দিলে;
উদ্ধত বুক, মিষ্টি চিবুক, রঙিন-যে সুখ,
ঝড়ের মতই মন ছোঁয়ালে।

হাওয়ায় ওড়া নীল-যে আঁচল,
হলুদ কামিজ, সবই ছিল;
ফিরলো না সেই স্মৃতিগুলো,
শৈশবে যা জমা ছিল, তোমার-আমার মনের ভেতর;
মনে কী পড়ে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026