এইতো আছি বেশ -------
- রুবিনা মজুমদার
ধূসর নিষ্প্রাণ মেঘে শূন্যতার ভিতর জ্বলে রশ্নির আভাস ,
ফোঁটায় ফোঁটায় শিশির বিন্দুতে শঙ্কিত দুচোখ ...
রাঙা রক্ত জবার মতো ।
এইতো আছি বেশ -------
কুঞ্চিত ভ্রুজোড়া ছুঁয়ে অস্পষ্টতার অভিমানে ,
বুকের গহিনে লুকানো কোন সে ক্ষত ?
দুঃখে - অনুতাপে কাঁটার আঁচড়ে যন্ত্রণা গুলো বড়ই আহত ।
পাঁজর ছেঁড়া সেই যন্ত্রণার রহস্য কেউ না কেউ তো জানে ---
বুকের মাঝে স্মৃতির ফ্রেম ---
এইতো আছি বেশ ।
শিশির ঝরানো সেই প্রভাতের বুকের ব্যাথা
নির্মল বিষাদে সেতারের তারের মতো বাজে ।
চেয়েছিলো পেতে তেপান্তরের বিকেলের সিগ্ধতা
স্বপ্নিল চাঁদের গোপন ভাজে ----
হয়নিতো পাওয়া বিন্দু বিন্দু স্বপ্নের কনায়
ইচ্ছেগুলো রয়ে গেলো চাপা কান্নায় ।
চোখের ভিতর নীল নক্সার হেম ---
এইতো আছি বেশ ...।
তবুও রাঙা গোধূলি প্রণয়ের ছবি আঁকে
কাব্য দৃষ্টি নিয়ে স্বর্ণালী রাজ্যে সূর্যোদয়ের আশায় ।
কাব্যের অদৃশ্য ছন্দ , ধ্বনি , উপমা , নুপুর পায়ে -
সময়ের সাথে অচিন দেশে তরী ভাসায় ।
মনভোলা মনের মাঝে বিরাজমান দুঃখ - ক্লেশ
এইতো আছি বেশ ...।।
জীবনের প্রতিক্ষণ মরণ করে শাসন
স্বপ্নের রঙে হৃদয়ের তারে অলোকপাতা জীবন গাঁথা
বিষাদ বেদনা পেতেছে আসন ।
বুকের খাঁচায় কাঁটা তারের চেইন -
এইতো আছি বেশ ... এইতো আছি বেশ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।