তুমি নেই বলে
- মোঃ মাহিন সরকার - অভিমানী তুমি
তুমি নেই বলে,
এখন আর কবিতা লেখা হয় না,
কবিতার ডায়রী টা পড়ে আছে ধুলোজমা।
তুমি নেই বলে,
এখন আর বৃষ্টিতে ভেজা না,
বৃষ্টির কণাগুলোও আর আগের মতো গা-বেয়ে ঝরে পড়ে না।
তুমি নেই বলে,
এখন আর আকাশ দেখি না,
তারাগুলোও আর মিটিমিটি করে জ্বলে না।
তুমি নেই বলে,
এখন আর স্মৃতির ভেলায় ভাসি না,
স্মৃতিগুলোও এখন আর মাঝরাতে ঘুম ভাঙ্গায় না।
,
,
,
,মাহিন
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।