তোমার ফোনের অপেক্ষা
- Khokon Reza (খোকন রেজা)
তুমি আমাকে ফোন করছো না কেন?
কি করতে আমি সেরা মার্কেটগুলো
হালের বলদের মত চষতে চষতে
আমার মাথার চেয়েও দামী একটা
মোবাইল ফোন কিনে ফতুর হয়ে গেলাম!
তোমার ফোনের অপেক্ষায় থেকে থেকে আমি
ধর্ম কর্ম বর্ণ গন্ধ সব ভুলে ঈশানকোণে
হঠাৎই ফুটে ওঠা রামধনুর দিকে একবারও তাকাইনি
যদি রিং না হয়ে স্ক্রিনে আলো জ্বলে তোমার কলে
আমি এখনো বসে আছি বিমূর্ত বিমূঢ় নিগূঢ় মোহাচ্ছন্নতায়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।