প্রিয়ঙ্করী
- Khokon Reza (খোকন রেজা)

প্রিয়ঙ্করী,
তুমি কি মরে গেছো?
পৃথিবীটার আহ্নিক গতিটা যদিও এখনো সচল-

সচল সেই পুরানো মনুষ্যের আদিম ধ্যানধারনা
এখনো সচল অচলমনুষ্য দানবের বলাৎকার
এখনো আরব্য অসভ্য বেদুইনদেরই মতো
শিষ্টতা ভদ্রতা নিরন্তর অজ্ঞতায় ভরা চারিধার।

এখনো ঘুমন্ত সুপ্ত নির্লিপ্ত মনুষত্বের
নিঃশ্বাস গুলো অচেতনে সযতনে চলমান,
ভ্রুক্ষেপ যেন নেই তার জেগে ওঠার আর
অনিরুদ্ধ অসাড় প্রেমহীনতার নেই কি পরিত্রাণ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026