কবে আসবি ?
- সুকন্যা তিশা

আমি আজো প্রতিক্ষায় থাকি তোর মিষ্টি বার্তাটির জন্য ।

আমি আজো অভুক্ত তোর আলতো পরশ থেকে ।

আমি আজো কাটাতে চাই নির্ঘুম রাত,
যা কেটেছে তোর আর আমার আবেগ বিনিময়ে ।

আমি আজো ত্যক্ত হতে চাই তোর আবদারে।

আমি আজো করতে চাই ভুল তোর শাসন পেতে।

আমি আজো রাগাতে চাই তোকে সে অভিমানে
যা কাছে টানে তোকে আরো দ্বিগুন করে।

আমি আজো খুঁজি তোকে দুরালাপনী হাতে,
মায়ের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে কথার ফাঁকে ।

আমি আজো খুঁজি অর্ধ মাসের সে প্রণয়,
যা শুরু না হতেই শেষ হলো জানি না কি অপরাধে।

বন্ধু কবে আসবি ফিরে আমার জীবন রাঙ্গিয়ে,
তোর জন্যে ভালোবাসার তরী ভাসিয়েছি এই হৃদয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026