খেয়ালী ভালোবাসা
- সুকন্যা তিশা
আমার জীবনের রংগুলো বির্বণ হয়ে কখন যে
সাদা কালো হয়ে গেছে টের পাই নি,
সেই বির্বণ রঙের প্রতিটি ভাজে দু একটি কালো দাগ
এতটাই স্পষ্ট যে তা প্রতিনিয়ত
মনে করিয়ে দেয় এর প্রতিনিধিত্বকারীকে।
যে আমার সুখগুলোকে নির্বাপিত করে অনায়েশেই
অজস্র দুখের পক্তিমালায়,
জীবনের একাকিত্বের সাধকে অনুভব করাচ্ছে প্রতি মুর্হূতে।
তার সেই বিলাসবহুল জগতের কোন এক সন্ধ্যায়
সেদিন ডাক পড়েছিল আমার হয়ত অকারণেই,
বুঝিনি আমি,তার সেই খেয়ালীপনার মাতাল খেলায়
কখন যে মেতে উঠেছিলাম নিজেও,
তার ওই দুরন্তপনার ক্যানভাসে
জীবনের রঙিন স্বপ্নগুলো বুনতে শুরু করেছিলাম একমনে,
বোঝা না বোঝার মাঝে
অবশেষে কোথায় যেনো হারিয়ে গেলাম আমি,
আমার সারা জীবনের একটু একটু করে গড়ে তোলা
সঞ্চয়কে তার কাছে সর্মপন করে বাঁচতে চেয়েছিলাম,
প্রথমে সে সাদরে গ্রহন করেও
কেন যে শেষে এমন করে আস্থাকুঁড়ে
ছুড়ে ফেলল বোঝা গেল না,না বলে গেল,
হয়ত তার বিলাসীতার মেদায় শেষ হয়ে গিয়েছিল
হয়ত তার খেয়ালীপনার নেশা উতরে গিয়ে
বাস্তবের নিষ্ঠুরতায় দাড় করিয়েছিল তাকে,
জানি নি,আর না বুঝেছি,হয়ত বুঝবোও না কোনদিন
শুধু সেই দাগগুলোর মাঝে হাতড়ে বেড়াবো
আমার অচেনা সুখের চেনা মুর্হূতগুলোকে।
এটাই হয়ত নিয়তি আমার,হয়ত এটাই প্রকৃতির চরম নিষ্ঠুরতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।