না পাওয়ার সন্ধানে
- সুকন্যা তিশা
জীবনেরে উপলব্ধিগুলোকে একত্রে করে
যদি ছোট্ট একটি লাইবেরী
তৈরি করা হত তবে মন্দ হতো না,
নির্ঘুম রাতের অবকাশে বইয়ের পাতা
উল্টে দেখা যেত জীবনের মানে।
পাওয়া না পাওয়ার হিসেবগুলোকে
আঁকড়ে ধরে কাটানো যেত কিছুটা সময়,
ভুলে ভরা জীবনের দাগাংকে না মেলা
কয়েকটা অংক কষার চেষ্টাও করা যেত।
জানা উত্তরের অজানা সুত্রের সন্ধানে
বাস্তব জীবনের অস্তিত্বের খোঁজ সহজেই মিলে যেত.
তাতে হয়ত খুব বেশি লাভ হত না
তবে ভুলের হারটা কমিয়ে নির্ভুল পাঠ
নেয়ায় সর্তক হওয়া যেত কিছুটা,
ক্লান্তি শেষে বিশ্রামে গিয়ে হয়ত এ কারনেই
পাওয়া যেত নিজের মনের আত্মতৃপ্তি,
আত্ম অহংকার,এটা কি কম কিছু ?
না পাওয়ার হাহাকার থেকে মুক্তি পাওয়ার
এ নয়কি এক অভিনব পদ্ধতি?
যা পাইনি তার চেয়ে যা পেয়েছি তাতো কম নয়,
কজনই বা তা পায় ?
মনের ক্ষুধা মিটানোর নেশায় মত্ত হয়ে
কি সব পথে হেঁটে চলেছি ভেবেছি কি?
তার চেয়ে অতীত শিক্ষা কম কিসে?
খুঁজে দেখি হয়ত তার মাঝেই
পেয়ে যাবো জীবনের নানান রকম মানে,
হয়ত পেয়ে যাবো আমার অচল ঘুড়ির মুক্ত আকাশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।