একটু চাওয়া
- সুকন্যা তিশা

আমার মনের ডেক্সটপে সেই ছবিখানা
আজো স্পষ্ট একটুও বদলায় নি ,
সেই রং ,সেই রূপ, সেই আদল
এখনো তার মুখে সেই গাম্ভীর্য,
এতদিন হয়ে গেল না কখনও ফিকে হয়েছে
না কখনও সে আমার সাথে হেসেছে,
তার ওই গাম্ভীর্যের মাঝেই আপন মনে
খুঁজে নিয়েছি আমার মনের একমাত্র সুখ,
তার সাথে কখনও জ্যোৎসা স্নানে যাওয়া হয়নি আমার
হয়নি কখনও গভীর সমুদ্রের পাড়ে বসে
তার কাঁধে মাথা রেখে হারিয়ে যাওয়া,
হয়নি কখনও বৃষ্টিমুখর সন্ধ্যায় দুজন মিলে
এক কাপে কফি খাওয়া,
হয়নি কখনও চিট ফাঁটা রোদে আমার শাড়ির
আঁচলে তার ঘামে ভেজা মুখখানি মুছে দেয়া,
না হয়নি!কখনও হয়নি তার সাথে দেখা আমার
শুধু নিজের মাঝে আপন মনে এঁকেছি তাকে,
আমার ক্যানভাসের রংয়ের তুলিতে
তার পাশে আমি জ্যোৎসা স্নানে নয়
ভরা অমাবস্যায় পূণির্মা হয়ে পাশে থাকতে চেয়েছি
তার কাঁধে গভীর সমুদ্রের তীরে নয়,
গভীর দুখে আমার বুকে জড়িয়ে রাখতে চেয়েছি
তার সাথে বৃষ্টিমুখর সন্ধ্যায় নয় জীবনের শেষ মুর্হূত
পর্যন্ত এক প্লেটে খেতে চেয়েছি
আমার শাড়ির আঁচলে কোন এক চিট ফাঁটা রোদে নয়
সারা জীবন বাঁধতে চেয়েছি,
খুব কি বেশি চেয়েছি বল?
কি করব বল আমি ?
আমার চাওয়ার মত আমার ভালোবাসাও যে এরকমই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026