ভাঙ্গন বেলা
- সুকন্যা তিশা

আর স্বপ্ন দেখবো না আমি,
আগুনের কুণ্ডলীতে আর রাখবো না হাত।
তোমার পথ পানে চেয়ে সন্ন্যাসী হয়ে
নিজের পথটাকে আগলে রাখবো না আর।
মুক্তির শোভাযাত্রায় আজ ভাসিয়ে দিলাম
আমার সকল চাওয়া গুলিকে।
ভালোবাসার শ্লোগানে মুখরিত করে নয়,
নিরবতার সোপানে ভাসিয়ে।
ভালো থেকো তুমি;যতটা ভালো থাকা সম্ভব,
আমার জন্যে ভেবো না ,
এই ভাসান তরী কোন না কোন ঘাটে ভিড়বেই,
হয়ত আধমরা হয়ে,নয়ত ভাঙ্গনের স্রোতে ভেসে ভেসে।
তবুও তো থেমে যাবে না,
না কেউ সেই ভাঙ্গন বেলার সাথী হবে?
উদ্দেশ্য বিহীন এই ক্লান্ত পথচলায়
নিজেকে সঙ্গী করেই যার বেঁচে থাকা
তাকে কেন ক্ষনিক প্রভায় চমকে দেয়া ?
তাই হোক আজ ভাঙ্গনের তীব্র খেলা ।
হার জিত সেতো পুরোনো গানের চরনতলা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026