নতুন গানে পুরোনো সুর
- সুকন্যা তিশা
শিল্পের ধাঁচটা বদলে গেছে,
নয়তো শিল্পী।
সেই রং,সেই তুলি এখনো আছে,
নেই আর সেই কারুশিল্পী।
এখনো মনের ক্যানভাসে,
দাগ রয়ে গেছে কালো।
এখনো জীবন পেতে চায়
সেই স্বপ্ন সুখের আলো।
জীবনস্রোতের জোয়াড় ভাটায়,
কত কেউ এলো গেলো।
কেউ রাখে না কারো খবর,
নিয়তি যে বেঁধে দিলো।
অভিমানী মন কেঁদে কেঁদে আমার,
সে কথাই বলে যায় ,জানো ?
একদিন প্রদীপ নিভে যাবে,
কভু না কেউ তা মানো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।