মায়াবতী
- সুকন্যা তিশা
‘ভালোবাসা’, এতো নয় কোন নতুন গল্প,
‘ভালোবাসা’, এতো লুকিয়ে হাসা অল্প অল্প।
‘ভালোবাসা’, এতো ইচ্ছে করা সেই ভুল,
‘ভালোবাসা’, যার বদনাম হারানো জাত কুল।
সাদা কালো খামে মোড়া, নেশাতে নেশাতে ভরা
তোমার ঐ মায়াময়ী দৃষ্টি,
অসময়ে দিয়ে যায়, মনেতে শুধু যে হায়
অকারন সুখের বৃষ্টি ।
এভাবে হেসো না, তোমাতে টেনো না
সামলাতে পারবো না আমি,
যেদিকে যাই আজ, নেই যেনো ভোর সাঝ
দেখি শুধু তুমি- তুমি ,
কি দিয়ে তুমি ওগো, ললনা বলো না গো,
পাগল করেছো আমায় ?
তৃষিত তিমির হয়ে, দূর হতে চেয়ে চেয়ে
কত আর দেখবো তোমায় ?
আর কত পাগলামী, করে যাবো একা আমি
বুঝতে কি পারো না আমায় ?
আজ এই গানে গানে,বলে যাই কানে কানে
ভালোবাসি শুধু যে তোমায় ।
(ছোট এক ভাইর অনুরোধে লেখা)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।