করো হে ক্ষমা
- সুকন্যা তিশা
আমার জীবনের চারপাশটা আজো শূন্য
তুমি এলে আবার চলেও গেলে,
মাঝখানে রয়ে গেল কতগুলো রঙিন স্মৃতি
আর কতগুলো ব্যাথা ভরা অনুভূতি,যা প্রতিদিন আমাকে
সাইক্লোনের মত আঘাত করে শত সহস্র বার।
যে বিন্দুকে ঘিরে বৃত্তটা আকঁতে চেয়েছিলাম
সেই বিন্দুটা হঠাং একদিন অদৃশ্য হয়ে গেল,
সেই অদৃশ্যমান ছায়া এখন আমায় প্রতিদিন কাঁদায়
আর বলে , “ আমি এসেছিলাম তোমার চোখের অশ্রু হতে,
তোমার ঠোঁটের কোণের মিষ্টি হাসিটা কেঁড়ে নিতে,
তোমার মাঝের সুখকে দু:খ করে দিতে।
কিন্তু জানো তো আমি চাই নি এটা হোক
আমি চাইনি তুমি কষ্ট পাও আমি আজও তোমায় ভালোবাসি
যেমনটি বেসেছিলাম আগে তাই পারলে আমায় ক্ষমা করো।
আর অভিশ্মপাত করো না তবে যদি অভিশাপ দাও, তো দিও!
কিছু বলার থাকবে না আমার অনেক যুদ্ধ করেছি আমি
কিন্তু পারিনি, হেরে গিয়েছি তাই এ বেলা বলে যাচ্ছি,
ভালো থেকো প্রিয় আমার, রেখোনা মনে যাতনা
করিও ক্ষমা মোরে ,করো হে ক্ষমা ।”
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।