খুনী
- সুকন্যা তিশা
খুনের নেশায় মত্ত আজ আমি
আমার ভেতরের আমিকে খুন
করতে গিয়ে বারবার হোঁচট খেয়েছি,আজো খাচ্ছি,
মুক্তি পেতে গিয়ে বারবার আটকে যাই
জানি না কি মিছে মায়ায় ?
বেঁচে থাকার বিষাদ যন্ত্রণার কাছেই
শেষ পর্যন্ত পরাজিত হতে হয় এই অভিশপ্ত আত্তাকে,
মৃত্যুপুরির একটু আভা গায়ে
লাগার আগেই কেঁপে উঠে শরীর,
সাহস নামক শব্দটা কাপুরুষের মত
মাথা নুইয়ে বাঁচার আকুতি জানায়,
নুইয়ে পরা অহংকারগুলো বিকট সুরে হাসতে থাকে
আর জানিয়ে দেয় এখনও নিলজ্জের মত বেঁচে আছি,
তাও বেঁচে আছি,তাও বাঁচতে চাই।
---------------------------------------- (২৮.০৪.১৩)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।