কুয়াশা ঢাকা প্রহরগুলি
- সুকন্যা তিশা

জীবনের অলিতে গলিতে সুখ খুঁজছি,পাচ্ছি না,
কোথায় আছে কেউ বলতে পারলো না।
মাঝে মাঝে কেউ কেউ এসে সুখের গল্প শুনিয়ে গেলো,
কিন্তু সুখী করতে চাইলো না ।
তাদের প্রয়োজনের কাছে আমার চাওয়াগুলো
ঝরে যাওয়া নক্ষত্রের মতই ঝরে গেল অকালে।
মনের আকাশ জুড়ে কালো কালো মেঘ হয়ে;
সেই নক্ষত্রগুলো এখন ঘুড়ে বেড়ায় ভবঘুরের মত,
আর সুযোগ পেলেই রূপোর মতো ঝরে পড়ে টপটপ করে।

হঠাৎ থমকে যায় আমার চির পরিচিত বিচিত্র নগরী,
সেই চেনা সুর আর চেনা গানের কলি।
আঁকড়ে ধরে বেঁচে থাকা কিছু পুরোন স্মৃতিতে
জীবনের মানে খুঁজতে খুঁজতে;
এক সময় ক্লান্ত হয়ে ভুলে যাই সব কিছু।
আবারও কোন এক শ্রাবণে মনে পড়ে যায়
সেই মাহেন্দ্রক্ষনগুলো।
কুয়াশা ঢাকা বাস্তবতার কড়াঘাত প্রাপ্ত
খঞ্জনির আঘাতগুলো স্পষ্ট হয়ে উঠে বারংবার।
তারপর!
তারপর মনটা আবারও বিষিয়ে যায় ,
আবারও খুঁজি জীবনের মানে ,
আবারও ক্লান্ত হই,
এইতো চলমান ধারা এই কুল কিনারাহীন জীবন নদীর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026