ভালোবাসার বর্ষন
- সুকন্যা তিশা

আজ এই বৃষ্টির প্রতিটি ফোটা তোমাকেই উৎসর্গ,
আমার উজার করা ভালোবাসার অঝোর ধারাই
বৃষ্টি হয়ে নেমেছে ওই দূর আকাশ থেকে,
তুমি কি অনুভব করতে পারছো ,প্রিয় ?
চোখ বন্ধ করে দেখ একবার ;
তোমার শরীর চুম্বে যে বারিধারা চুইয়ে পড়ছে
তার প্রতিটি স্পর্শে তো আমারই সুখ মাখা,
ওই যে এলোমেলো বাতাসের উন্মাদনা !
তা তো তোমায় কাছে পাবার মাতাল নেশারই বহ্ণিপ্রকাশ।
প্রিয়তম, জানো কি তুমি?
আমার সকল ব্যাথা,সকল কাজে ,স্বপ্ন ভরা সকাল-সাঝে
শুধু তুমি মিশে আছো ,শুধুই তুমি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026