পারি না ছুঁতে তোমায়
- সুকন্যা তিশা
নি:স্ব কেন বলতে পারো তুমি থাকার পরও?
ভালোবাসাই তো চেয়েছিলাম তাও দিতে নাহি পারো?
কি করে বলো থাকি আমি একলা তুমিহীন;
তোমায় ভেবে হিয়া আমার জ্বলছে রাত্রি দিন।
চোখের এ চাওয়া যদি বুঝতে নাহি পারো
বলো না কি করে এতটা আপন করো ?
হৃদয়ের ডাক যদি শুনতে নাহি পাও,
কান পেতে দেখো একবার হৃদী মিলিয়ে নাও।
ইচ্ছে করে দূরে রাখো বুঝতে সবি পারি,
সাধ্য কি আর আমার বলো তোমায় আমি ধরি।
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি না জানি কতো দূরে
এ জীবনে পারবো কি আর যেতে তাহার তরে ?
তবু তুমি ভালো থেকো তোমার মত করে,
আমার এ ভালোবাসা রইলো তোমার ঘরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।