শেষ ঋণ
- সুকন্যা তিশা
তোমার পাগল হওয়ার শেষ লাইনটুকু অবশিষ্ট,
বাকিটা আমার দেয়া স্বাক্ষরের অপেক্ষা।
পাগলামী উপেক্ষা করে ঘরে ফেরার তাড়ায় উৎকণ্ঠা আমি;
শুধুই মিথ্যে প্রলাপে চোখ ফিরিয়ে চলার চেষ্টায় ব্যতিব্যস্ত।
তবুও ধরা পড়ে যাওয়া পলাতক
চোখের কোণে একটুখানি জল বলে যাচ্ছে।
কেন বুঝতে চাইছো না এ আর সম্ভব না,
কেন বুঝতে চাইছো না
সময় যে হেরে গেছে আমাদের নিয়তির কাছে।
আমি যে অন্যের বাগদত্তা এখন।
কি করে তোমায় ভালোবাসার দুঃসাহস অর্জন করি, বলো?
সেদিনগুলোর কথা মনে আছে তোমার ?
যেদিনগুলোতে কেঁদে কেঁদে তোমার দাওয়ায় গিয়ে বলতাম-
"ভালোবাসি,ভালোবাসি,শুধু তোমাকেই ভালোবাসি।"
সেদিন যদি সময়টা ফিরিয়ে না দিতো তবে তোমার ঘরের
লক্ষির আসনটির অমর্যাদা হতো না হয়ত।
কিন্তু আজ যে নিরুপায় ,বড্ড বেশি নিরুপায় আমি।
তুমি তো কখনও অশুদ্ধ করোনি আমায় ,
তবে কেন আজ পিছু ফেরার ডাকে নিজেকে দোষী করছো ?
এ যে পাপ, অনেক বড় বেদনার বিষবাষ্পের নাম ‘ফিরে যাওয়া’ ।
তাই শুধু দূর থেকে তোমার ভালো থাকার প্রয়াসটুকুই করতে পারি,
আর এটাই হোক অনির্নেয় ভালোবাসার শেষ ঋণ ।
ভুল বুঝলে তো আমায় ! বুঝো !
তোমার দেয়া সব অপবাদগুলো মাথায় তুলে নিবো আজ,এটাই পণ।
তবুও চাই ভালো থেকো আগের মত করে যেমনটি তোমাকে মানায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 7টি মন্তব্য এসেছে।
১৮-০৪-২০১৫ ১৯:২০ মিঃ
"তবুও চাই ভালো থেকো আগের মত করে যেমনটি তোমাকে মানায় " অসাধারণ সমাপ্তি ! ভাল লাগলো...

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।