যখন তুমি
- সুকন্যা তিশা
তুমি যখন পাশে থাকো বিরহের গান গুলোতেও মিলনের সুর বাজে ,
তুমি যখন হাসো পুরো পৃথিবীর সব মিষ্টি তেতো হয়ে যায় তার কাছে ।
তুমি যখন অভিমান করো সব স্তব্ধ হয়ে যায় এক নিমেষে,
তুমি যখন ভালোবাসো সব সুগন্ধ লজ্জা পায় তার সুবাসে ।
তুমি যখন দূরে থাকো জমে যাওয়া কষ্টগুলো ঝরতে থাকে মনাকাশে,
তুমি যখন ফিরে আসো ঘুমিয়ে পড়া প্রেম আবারও উঠে যে হেসে ।
তুমি যখন রাগ করো থমকে যায় অনুভূতিগুলো সেই অবকাশে ,
তুমি যখন আদর করো খুঁজে পাই সাত রং তাহার মাঝে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।