জানি, আজো আসবে না
- সুকন্যা তিশা
আজো বৃষ্টি হলো কিন্তু মন ভিজলো না,
কেউ এসে কদম হাতে মিষ্টি হাসলো না।
কারো চোখে চোখ রেখে হারানো হল না,
নীল জলে নীলাম্বরী আমায় ছুঁলো না।
আজো জোৎস্না রাতে উঠবে চাঁদ হেসে,
কইবে কথা কতনা ভালোবেসে!
জানি তুমি আজো আসবে না ,
বৃষ্টি ভেজা রোমন্থনে আমায় ছুঁবে না।
আজো সাধ জাগছে মনে,
হারিয়ে যাই তোমার সনে মাতাল সমীরনে !
জানি হবে না তাও পাওয়া,
তোমার আমার চাওয়াগুলো এতটাই ছন্ন হাওয়া ।
আজো ইচ্ছে হয় এমন পথে হারাই,
চলতে পথে হঠাৎ করেই তোমার দেখা পাই।
জানি পাবো না সেই পথ,
আমার জন্যে কেউ কি আর সাজাবে সুখের রথ ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।