কেউ কারো নয়
- সুকন্যা তিশা
আজ কি ভূমিকম্প হচ্ছে ?
মনের চারণ ভূমিটা যে নিচ থেকে
মরমর শব্দে ভেঙ্গে যাচ্ছে।
শুনতে পাচ্ছো কেউ ?
সাক্ষি হবে না কেউ এই মহাচিৎকারের ?
ব্যাথার দাপটে আত্মভোলা শরীরের কান্নার
আওয়াজ মুছে দিতে আসবে না কেউ কি আজ ?
কই ?এলে নাতো !কখন আসবে ?
গ্রহণ লাগে নি তো আবার ?
একটু একটু করে ক্ষয় হওয়া ঐ ক্ষয়িষ্ণু চাঁদটি
যে অন্ধকারে লোলুপ্ত হয়ে যাচ্ছে।
শীর্ণকায়া জড়োসড়ো মূর্তি নিয়ে ক্রুর দৃষ্টিতে
চেয়ে আছে র্সূযপানে ।
সে কি আজ র্পূণ করবে না চাঁদটিকে ?
আলোক ঝটিকায় ভরিয়ে দেবে না তার দেহ ?
কই ?সে তো নিরব দর্শক হয়েই আছে !
কিছুই তো বলছে না ।
তবে কি আজ দানবের তাণ্ডব নৃত্য হচ্ছে ?
প্রলয়ঙ্করী ঝড় তো সব লণ্ডভণ্ড করে দিচ্ছে।
পিপিলিকার ঐ সুড়ঙ্গ ঢিবির তাজমহলটিও তো
দানবের পদাঘাতে একনিমিষেই গুড়োগুড়ো ।
কেউ কি বাঁচাবে না ঐ মহলটিকে ?
তবে কি বুঝে নিবো কেউ কারো নয় এ পৃথিবীতে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।