চোরাবালি
- সুকন্যা তিশা
মায়াটা এখনো রয়ে গেছে,
তাই দূরে যেতে পারি নি ।
ঘৃণাটা পথ আগলে দাঁড়িয়ে আছে,
তাই কাছে যেতে পারি না ।
মায়া আর ঘৃণার দ্বন্দ্ব যেদিন সাঙ্গ হবে,
সেদিনই জয় হবে সত্যের ।
ততদিন কি থাকবে এই অঘটনের ডাক ?
ভুলকে শোধরাতে পারিনি,
সঠিক পথেও আর চলা হয় নি।
ভুল-শুদ্ধের বেড়াজালে বন্ধি হয়ে
অন্যায়কে প্রশয় দিতে চাইনি।
অকারন ভুলে অশুদ্ধের বাণী
নিঙরানো আর হয়ে উঠলো না ।
তবুও কি হবে কখনও
ভুল রাগে সুর বিনিময়?
দ্বিধার এই দ্বন্দের মুক্তি কি হবে কোনদিন?
কখনও কি উড়বে শান্তি পতাকা ?
সভ্যতা কি দেখবে সাফল্যের মুখ ?
প্রতিক্ষা না অপেক্ষা করবো তার জন্য ?
ওমা !এটাও তো দ্বিধার চোরাবালিতে ডুবলো মনে হয় !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।