ছন্দ-সুখ
- সুকন্যা তিশা

হইতাম যদি তোর ঘরের টিকটিকি,
না পেলেই খুঁজতি আমায় দ্বার কোণায়।
লুকোচুরি খেলার ছলে আঁধার রাতের
একলা-ক্ষনের সঙ্গি হতাম ভাব জমায়।

হইতাম যদি তোর ছেড়া কাঁথার জমিন ,
জড়ায়ে রাখতাম আপন করে দিতাম না হতে মলিন ।
তেল চিটচিটে তোর ওই বালিশ হতাম যদি,
দিতাম পেতে আরাম করে শান্তিতে ঘুম দিতি ।

তোর আন্ধার ঘরের পিদিম হওয়ার ছলে,
আলোর আভায় ভরিয়ে দিয়ে জড়াতাম তোরে গলে ।
লক্ষিছাড়া ধূলা হয়ে পরতাম যখন পায় ,
যতই করতি অবহেলা তবুও মাখতাম সারা গায়।

জানি কভু পাবে না এ স্বপন ,
লূতার মত বিছাতে তার যতন ।
তবুও এই ছন্দেই বাঁধি ঘর,ছন্দেই পাই সুখ,
যতই তুই আগলে রাখিস সুখের ঘরে দুখ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026