অকস্মাৎ
- সুকন্যা তিশা
ঝড় যেন ঝড় নয় উড়িয়ে নেয়া পাখি,
এক নিমেষেই ঝড়ায় সে উপচে পড়া আঁখি?
স্বল্পক্ষনের আগমনে পণ্ড করে সব,
গুছিয়ে নেয়া জীবনের সুখের অনুভব।
এলোমেলো হাওয়া নিয়েই হয় যার জন্ম
অগোছালো করাতেই হয় বুঝি ধন্য।
কখনও কি বুঝে সে এই অনুক্ষনে
কতখানি ভরিয়ে দেয় দুখিত বেদনে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।