অসময়
- সুকন্যা তিশা
সেই তো ফিরে এলে তবে কেন এত দেরিতে?
সেই তো বুঝলে আমায়-কি ছিলাম আমি তোমার জীবনে।
কিন্তু অসময়ের এই ফের কি করে মিটাবো আমি?
সময়টা যে এখন আর আমার হাতে নেই ,
কি দিয়ে বরণ করবো আমি তোমায় ?
তুমি কি সত্যি এতটা বদলে গেছো ?
সত্যিই এতটা ভালোবাসো এখন আমায় ?
অবাক লাগছে তোমার এ ব্যাকুলতা দেখে,
তবে যে বলেছিলে বকুলতলায় আমার বিয়ের কার্ডটা দিয়ে;
তোমায় যেনো নিমন্ত্রন জানাই শেষ বিদায়ক্ষনে।
তোমায় হয়ত কখনও ঠিক করে বুঝেই উঠতে পারি নি আমি ।
যদি জানতাম দূরে গেলে এতটা কাছে আসবে,
তাহলে অনেক আগেই দূরে চলে যেতাম ;
তোমাকে এতটা আপন করার জন্য।
জানো তো দোষটা তোমার নয় একদমই,
আমিই যে তোমাকে বুঝতে দেই নি কখনও,
আমার মূল্যহীন জীবনের অমূল্য ভালোবাসার কথা।
সবসময় ছায়ার মত পাশে থাকার চেষ্টা করেছি ,
আঘাত দিয়েছ বুক পেতে নিয়েছি ।
যদি তার একটি আঘাতও ফিরিয়ে দিতাম
তাহলে হয়ত দুজনার দুটি পথ আজ আলাদা হতো না ।
বড্ড দেরি হয়ে গেল বুঝতে ফুল এত সুন্দর তা ওই কাঁটার জন্যই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।