বাক্স-বন্ধি
- সুকন্যা তিশা

তোমায় সেদিন খালি হাতে ফিরিয়ে দিলাম,
তুমি কি তাতে খুব অবাক হয়েছো ?
তোমার প্রিয়ার একি রূপ দেখছো ভেবে উতাপিত আছো,
তাই না ?সেই ব্যাকুল পিয়াসিত চোখ ,
সেই নির্মল দীপ্তি আঁকা সৌন্দর্য সূচনার অর্পূব নির্দশনে
একি জড়িমা মেখে আছে আজ ?
সে সুমিষ্ট ভাষায় একি তিক্ততার বিষ?
এ কথা ভেবে ভেবেই কি হতাশ হয়েছো তুমি ?

হবারই কথা।অনেকটাই বদলে গেছি আমি,
আর আমার ভালোবাসার ধরন।
আমি আজো তোমাকেই ভালোবাসি
তাতে বিন্দুমাত্র ফাঁক নাই ।
শুধু সে ভালোবাসা আজ বাক্সে-বন্ধি
একটি ফটোগ্রাফের মতই লুকিয়ে আছে
আমার মনের অন্দরমহলে।
শুধু মাঝে মাঝে যখন নিরালা দুপুরে
একলা ঘরে দরজা বন্ধ করে বাক্সটি খোলা হয়,
বিষণ্ন চোখে যখন তোমার নিশ্চল নয়নে নয়ন রেখে হারিয়ে যাই,
মুখের দুপাশে এলোচুল এসে জড়িয়ে কানে কানে বলে-
ইশশ,যদি পেতাম তোমায় তাহলে কে হতো সুখি আমার চেয়ে বেশি।
ঠিক তখনই শুনতে পাই অশনি ধ্বনি,
তাড়াহুড়ো করে আমার সুগন্ধ আঁচলে তোমার ছবিটিকে
লুকিয়ে অঘটনের যাত্রায় আবার হারিয়ে যেতে হয় আমায়।
আপন করে আর পাওয়া হয় না তোমাকে।

তুমি আমার উপর অনেক অভিমান করে আছো তাই না ?
জানো তো ভালোবাসা এক রঙে বন্ধী নয় !
রামধনুর মত এর ও যে সাত রং –
রাগ,অভিমান,হাসি ,কান্না,কষ্ট ,বিশ্বাস আর স্বপ্ন।
এই সাত রঙেরই তো আঁকা ভালোবাসার ক্যানভাস।
তোমার ওই অভিমানিত ভালোবাসার স্বপ্নের ছোঁয়াই
যে আমার জীবনের শেষ সম্বল ।এই বা কম কিসে?
তবুও যে ভালোবাসি তোমায়,তবুও তো ভালোবাসা পাই তোমার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026