হবে কি আমার তুমি?
- সুকন্যা তিশা
এ চোখ যদি খোঁজে তোমায়, ধরা কি দিবে তুমি ?
এ মন যদি চায় তোমায়, আসবে কি বলো তুমি?
এ কানে বাজে যে সুর, শুনাবে কি তা তুমি?
এ অধর যে স্পর্শ চায়, দিয়ে কি যাবে তুমি?
এ মলিন হাসিটা যে উচ্ছলতা চায়, সে প্রাণ কি হবে তুমি?
এ অশ্রু যে ধারায় বইতে চায়, সে ধারায় কি থাকবে তুমি?
এ আঙুল যে আঙুলে খেলতে চাই, হবে কি সে খেলনা তুমি?
এ নি:শ্বাস যে ঘ্রাণে মরতে চায়, সে ঘ্রাণ কি ছড়াবে তুমি?
এ পা যে পথে হাঁটতে চায়, সে পথে কি হাঁটবে তুমি?
এ পথ যেথা মিলতে চায়, সেথা কি মিলবে তুমি?
এ স্বপ্ন যে সুখ ছুঁতে চায়, সে সুখে কি রাখবে তুমি?
এ খড়কুটো যে ঘর বানাতে চায়, সে ঘর কি বাঁধবে তুমি?
এ কানন যার যত্ন চায়, হবে কি তার মালী তুমি?
এ পুষ্প যার অর্ঘ চায়, হবে কি তার পূজারী তুমি?
এ আঁধার যে আলো চায়, সে আলোয় কি ভরাবে তুমি?
এ ক্ষরা যে বান চায়, সে বন্যা কি আনবে তুমি?
এ আমি যদি ভেঙ্গে যাই, পাশে এসে দাঁড়াবে তুমি?
এ জীবন যদি হারাতে চায়, জিতিয়ে কি দিবে তুমি?
এ বিশ্বাস যে বাস্তবায়ন চায়, সে বিশ্বাস কি হবে তুমি?
এই আমি যদি তোমায় চাই, হবে কি তুমি আমার ‘সেই তুমি’?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।