অপেক্ষার ভাষা
- সুকন্যা তিশা
আমি আর নাইবা এলাম তোমার দ্বার প্রান্তে ,
তবু কি রবো আমি, তোমার মন মনান্তে ?
পেরেছি কি ততটুকু জায়গাখানি করে নিতে,
ক্লান্ত ওই জীবন শেষে; ইচ্ছে হবে আমায় পেতে ?
গোধূলির রং যদি মিশে যাবে মোহনায়,
কভু কি খুঁজবে আমায়, তুমি তার কিনারায় ?
মেঘেদের অভিমান কখনও যদি ভেঙ্গে যায়,
ভিজবে কি তুমি সেদিন; ছুঁয়ে নিতে শুধু আমায় ?
সুখী যদি কখনও করতে চাও কাউকে ,
ডাকবে কি তুমি তখন, রঙহীন এই অপরাজিতাকে ?
সুখী হওয়ার আছে যত প্রেমেরই মন্ত্রণা ,
তোমার কাছে সবই যেনো; মনে হয় যন্ত্রণা।
যা কিছু আছে আমার,দিয়ে আজ গেলাম সপে,
এক এক করে তুমি, সবি তা নিয়ো মেপে।
যদি কখনও মনে হয় আসবে তুমি আমার হতে,
মধুকর হয়ে শুধু সুখেরই ছোঁয়া নিতে,
চলে এসো রবো আমি তোমারই অপেক্ষাতে,
ভালোবাসা জড়ানো রুদ্রূাক্ষির মালা হাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।