বার মাসের কুয়াশা
- সুকন্যা তিশা
পাঁজর ভাঙ্গা দ্বীর্ঘশ্বাস কি যেনো বলতে গিয়েও থেমে যায় ,
কি বলতে চায় জানো ?
অজান্তেই চোখের পাঁপড়িতে শিশির জমা
কুয়াশায় আচ্ছন্ন দৃষ্টি কাকে যেনো দেখতে চায়,
বলতে পারো কে সে ?
ওই আবছা অবয়বটা কার, কেউ কি বুঝতে পারো ?
হয়ত সত্যিই কেউ বুঝে না ,
হয়ত সত্যিই তা কেউ জানে না ।
হয়ত বার মাসের এক ঋতু হয়ে আমার
আঁখি পল্লবে সারা বছর জমে থাকে এ কুয়াশা ,
বেলা বাড়ার সাথে সাথে মিলিয়ে যাবার নয় কোন দিন ।
হয়ত বৈশাখের ঝড়ে উড়াবার ও ক্ষমতা নেই কারো,
আচ্ছা, তাই বলে কি কখনও আষাঢ় ও আসবে না এদিকে ?
ঝুম বৃষ্টিতে কানায় কানায় উপচে উঠবে না এ নয়ন দুখানি?
হতাশায় ভরা চৈত্রও কি আসবে না ফাগুন শেষে ?
কেন জমে থাকা এ কুয়াশা তার অস্তিত্ব খুঁজে পায় না ?
উত্তর হয়ত জানা, তবুও জানা উত্তরের অজানা ঠিকানায়
আমরা দুজন আছি দু্প্রান্তে,হয়ত রবোও তাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।