হঠাৎ দেখা
- সুকন্যা তিশা
হঠাৎ এসেছিলো সে নির্ঘুম বাতায়নে,
সেই ছায়াময় সন্ধ্যা রাতের জোৎস্না ভরা কাননে।
নাহি ঝড়েছিলো ঝুম বরষন,নাহি বেজেছিলো বীণা,
নাহি ঘটেছিলো কোন অঘটন,নাহি দিয়েছিলো সান্ত্বনা।
তবু সাঙ্গ করে সব লেনা দেনা; লুটিয়া পড়িতে পায়,
জেগেছিলো মনে সাধ যে বড়,গন্ধ মাখিতে গায়।
আপন মাঝে লুকিয়ে সে সুখ; তুলেছিনু তব আঁখি,
থাকিয়া থাকিয়া জেগে উঠেছিলো, গোপন হিয়ার পাখি।
ক্ষনিক দেখা আঁতকে ওঠা ব্যাথাতুর সেই বদন,
তৃষ্ণার্থ সেই হৃদয় নদীতে, বহিতেছিলো পবন।
ক্ষানিকবাদেই থামিয়ে দিয়ে; বিমুগ্ধ সেই রাগিনী,
করুন সুর বাজিয়েছিলো বিদায় বেলার কাহিনী।
হলো না কেন সে সময়টুকু; আর একটু দীর্ঘায়ন,
রাখতাম যারে বন্দি করে না দিয়ে পলায়ন।
জানিনা তার কতটুকু রেশ;পড়েছিলো তাহার মনে,
প্রশ্ন মোর জাগিছে শুধু তাই আজ ক্ষনে ক্ষনে।
ভাবিয়া ভাবিয়া হইলাম সারা, আমি যে পাগল প্রায়,
পাবো কি তারে আপন করিয়া; না রেখে অন্তরায় ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।