মুক্তির মিছিলে অন্তর্যাত্রা
- সুকন্যা তিশা
মুক্তির মিছিলে আমি এক মুক্ত কয়েদি।
জীবন যুদ্ধে কত শত মুক্তির ভিড়ে তলিয়ে,হারিয়ে
বারংবার সেই মুক্ত কারাগারেই বন্ধী হই আমি।
তবে কি জানিস সখা?
জীবন যাত্রায় প্রকৃতপক্ষে মুক্তির কোন স্থান নেই,
আমরা প্রতিদিন প্রতিনিয়ত
পরাধীনতা আর পরাজয়ের শৃঙ্খলেই বন্দি হই।
যদিও ‘মুক্তি’ ‘মুক্তি’ করে আত্মচিৎকারে
নিজেকে সান্ত্বনা দেই ছলনায় আর সমঝোতায়।
তবুও কি মুক্তি পাইরে সখা ?পাই না।
মানব জীবনের মুক্তি তো সেই দিন হয়
যেদিন অতৃপ্ত আত্মাটি সকল বাঁধা-
বন্ধনকে নির্দয়ের মত ছিন্ন করে,
পদদমিত করে পাড়ি জমায় না ফেরার দেশে ।
তার আগে মুক্তি নামক স্বারকলিপিতে
স্বাক্ষরিত করার সাধ্য আমার,তোর,কারোরই নেই।
তাও যদি স্বাক্ষর করতেই হয় তবে একথাই বলবো
আমি মহামানবী নই ,
তোর,তোদের মত ততটা স্বার্থপরও নই।
তাই এই মিথ্যে মুক্তির অভিনয়ে অভিনেত্রি
হয়ে মুক্ত মঞ্চে উঠতে আমি পারবো না,
তার চেয়ে বরং মুক্তিকেই মুক্তি দিলাম আজ ।
তুই, তোরা নিজের মত করে বেঁচে থাকার
তাড়নায়, যতটা ভালো থাকা যায় ভালো থাকিস ,
তোদের এই মুক্ত মঞ্চে, মুক্ত ঠিকানায়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।