এলাম ফিরে
- সুকন্যা তিশা
ভেবে ছিলাম আর লিখবো না,তবুও বসলাম লিখতে,
অভিমান ভেঙ্গে দিয়ে তোমার ভাবনায় ডুবতে।
ভেবেছিলাম,আর ডাকবো না কাছে মিথ্যে আবেগে জড়িয়ে,
তবুও সেই ডাকতেই হলো ভালোবাসার রঙে রাঙিয়ে।
ভেবেছিলাম,আর করবো না ভ্রান্তি দুষ্ট কোন আর্চনায়,
সেই তো আবার করলাম ভুল মিষ্টি প্রেমের রচনায়।
ভেবেছিলাম একলাই তো আছি বেশ !
থাকুক না হয় আমার এই একাকিনী ভেশ।
তুমি এসে করলে সব পণ্ড, ভিড়িয়ে তরী সেথায় দুদণ্ড।
সেই তো আবার ধরতে হলো পুরোনো সুরের গান,
ভুলে গিয়ে সকল ব্যাথা,সকল অভিমান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।