তোমার টানে
- সুকন্যা তিশা
ভেবেছিলাম ফিরবো না, চড়ুইভাতি খেলবো না,
এমন করে ডাকো কেন? না এসে যে পারি না।
তোমার ঐ ডাকের মাঝে, জানি না কি যে আছে,
পারি না রাখতে ধরে নিজেকে নিজের মাঝে।
কিসের এত টান যে তোমার,পারি নি থাকতে যে আর!
বলতে পারো কোন সে মায়ায়,তোমার ভাবনা আমায় ভাবায়?
কোন তালে যে হিয়ার মাঝে,ভালোবাসার নূপুর বাজে?
নেচে বেড়ায় কোন সে সুর,সীমা যে তার কত দূর?
জানি না পারবো কিনা বাজাতে সেই সুরের বীণা!
তবুও যে রই আশায় বসে,হবে যে জয় অবশেষে,
আসুক বাধা যত পথে,কোন কিছুই পারবে না হারাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।