করেছো আমায় খুনী
- সুকন্যা তিশা
তোমায় আমি খুন করেছি সেই নাকি আমার দোষ,
নিজে নিজেই তো খুন হলে তবে কিসের এত ক্রোশ ?
ভালোবাসার আঘাতেই না হয়;করেছি একটু রক্তাক্ত,
তাই বলে নিজেও তো আর নই আমি অক্ষত।
মরছো নাকি দিনে রাতে সেই থেকে আজো,
আমায় কি আর বাঁচিয়ে রেখেছো?তার উত্তরটাও না হয় খোঁজ।
গুম করতে গিযে তোমায়;নিজেই তো হয়েছি গুম,
এমন করে কেন বাড়ালে প্রেমানলের ধুম?
বললে তুমি চলে গিয়ে বেঁচে উঠবে নাকি,
তাই কি আমায় রাত্রি-দিন দিচ্ছো এমন ফাঁকি?
খুনী করে সাজা দিয়ে করাচ্ছো কারাবাস,
সঙ্গী হবে সেই কারাগারের পারোনি দিতে আশ্বাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।