সতর্কবার্তা
- সুকন্যা তিশা
বেশ কিছুদিন হলো সে আমায় পর করে দিয়েছে,
এদিক পানে তার আনাগোনা নেই বললেই চলে।
ভুল করে যদি এপথটি মাড়ায় কখনও,
ক্ষানিকবাদেই মুখ ফিরিয়ে নির্বাসনে যাওয়ার ভঙ্গিমায় পখ পাল্টায়।
তার এই স্বেচ্ছা নির্বাসিত হওয়ার কারনটা যদিও স্পষ্ট নয়।
তবুও রাগে,অভিমানে টোল পড়া কপোলের
উর্ধ্বাংশটুকু উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে প্রতিনিয়ত।
আর সাথে পৌষের এই হিমশীতল আবহাওয়ায়ও
বিন্দু বিন্দু ঘামে ভেজা নাকের ডগা
সূর্যডোবা সন্ধ্যার রক্তিম আভার মতই
রক্তিত বর্ণ ধারন করছে ।
তার এই তীব্র অবহেলা আর ধৃষ্টতার্পূণ আচরন দেখে
যে রাগ বা অভিমান ক্রমান্ময়ে বাড়ছে তার শাস্তি
আর দশটা শাস্তির মতই অদ্ভূত আর কঠিন হওয়ার অপেক্ষায়
সহনশীল আচরণে শেষ লাইনটুকুর জন্য দিন গুনছে।
তার এই নির্বাসিত জীবন বেশিদিন অব্যাহত থাকলে
অবরোধ বা হরতালের মত সহজ কর্মসূচি নয়
এমন ধরনের উদ্দণ্ড প্রদান করা হবে যা কিনা
দণ্ডপ্রাপ্তীর সহনীয় ক্ষমতার বাইরেও হতে পারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।