ঋণগ্রস্থ ভালোবাসা
- সুকন্যা তিশা
তোমার ফেলা নি:শ্বাস জড়াবো বলে গায়,
বারান্দায় আছি দাঁড়িয়ে আলতা রাঙা পায়।
এমন সময় বাদলা হাওয়া বললো কানে কানে,
চোরাবালির মতো নাকি ফেলবে আমায় ঋণে।
আতংকিত মন আর মাতাল হাওয়ার কাঁপন,
মুর্ছে দিলো বেলির ঘ্রাণ,জটলা চুলের বাধন।
বন্ধ চোখে খুঁজতে গেলাম ঋণ মুক্তির উপায়,
চোখ মুদতেই দেখি শুধু ভাসছো তুমি কল্পনায়।
বুঝলাম তখন এ ঋণ থেকে মুক্তি পাওয়া ভার,
সমবায়ের মূলনীতি ঝুললো বলে এবার।
স্বেচ্ছায় আর স্বজ্ঞানে পড়লাম সেই খাদে,
শুনেছি তোমায় রাখতে হবে অবাধ্যতার পদে।
শিক্ষা,দিক্ষা,তথ্য আর আর্থিক অংশগ্রহণ ,
দুজন মিলেই চলতে পারে আংশিক স্বায়ত্বশাসন।
সহযোগিতা আর অঙ্গিকারের অন্যতম দাবী,
স্বাধীনতা আর গণতান্ত্রিক নিয়ন্ত্রনের চাবি।
সাত নীতির বোঝা নামক মিষ্টি অত্যাচারে,
ঋণিতা হয়ে থাকতে রাজি সারাটি জীবন ধরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।