অবাধ্য আমি
- সুকন্যা তিশা
তুমি যতই শাসন করো মানবো না আমি কিছুই,
তোমার লেখা কাব্যকে গদ্যের মতন এলোমেলো করে
স্কুলের অবাধ্য ছাত্রের মত ছন্দ পতন আমি করবই।
আর মাঝে মাঝে তোমার বকুনি আর শাসনের কাছে
জেদ ধরে ঠায় দাঁড়িয়ে থাকবো,
তুমি তখন অবুঝ বালকের মত,
ভাঙ্গা-গড়ার খেলায় মত্ত হয়ে,
আমায় আবার নতুন করে আবিষ্কার করবে-
হয়ত গদ্য কাব্যে, নয়ত ছন্দহীন কবিতায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।