অনুবেদন
- সুকন্যা তিশা
সখা তোমারে করিতে আপন জীবন করেছি দান,
ওগো মোর প্রিয়, রাখিও তুমি এ দানের সম্মান।
অন্তরে অন্তর মিলায়ে সখা করিও অন্তরদান,
ফিরিয়া যদি যেতে হয় কভু,নিয়ে যেও অন্তরখান।
অভিমান ভরা হৃদয়খানি যবে পুড়িয়া হইবে ছাই,
নাই বা হলে সেই হৃদয়ের একমাত্র ঠাঁই।
তোমারে ভাবিয়া জনমখানি মোর;করিলাম না হয় পাড়,
সব কুলেরই ঠিকানা তো আর;হয় না রস্যধার।
তবুও তুমি করিতে গ্রহন এই হইতো ঢের বেশি,
বনলতা কিংবা অপ্সরীর মত নই তো আমি রূপসী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।