স্বপ্নবাজ সুখ
- সুকন্যা তিশা
কিছু মধ্যবিত্ত স্বপ্ন উঁকি দেয় মাঝে মাঝে,
একটু ভালা থাকা,দুজন মিলে হারিয়ে যাওয়া,
মুখোমুখি বসে চোখে চোখ,হাতে হাতে,
কিছুটা চেনা পরিচিত রোমন্থন,
তারপর না বলা কথার নিরালাপ
মুর্হূতগুলিকে নিজের মাঝে ধারন করা,
এই তো খুব সামান্যই কিছু চাওয়া।
তবুও কেনো যেন এই স্বপ্নগুলোও
অস্পষ্ট হচ্ছে দিন দিন,মাঝে মাঝে জেগে উঠা ঐ
স্বপ্নগুলো হঠাৎই ঘুমিয়ে পরছে অর্পূণতার ছোঁয়ায়,
আবার হঠাৎ করেই জেগে উঠছে ক্ষনেক্ষনে।
আমি আর আমার স্বপ্ন প্রতিদিনই চলছে
আমাদের এই লুকোচুরি খেলা।
ভাঙ্গা,গড়া আবার ভাঙ্গা,ক্ষানিকবাদেই ফিকে
হয়ে যাওয়া স্বপ্নের ভিড়ে ছোট ছোট কিছু প্রাপ্তি;
সব মিলিয়ে বেশ চলছে আমি আর আমার স্বপ্নবাজ সুখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।