সর্ম্পকের টানাপোড়ন
- সুকন্যা তিশা
সর্ম্পকের যত্ন কি করে করতে হয় তা আমি জানি ,
এটাও জানি প্রতিটা সর্ম্পকই নির্দিষ্ট সীমায় থাকা ভালো।
তবে যা জানি না তা হলো-সর্ম্পক ভাঙ্গার গান;
একনিমেষে ভালোবাসায় গড়া সর্ম্পককে
টুকরো টুকরো করতে আমি জানি না,
বলতে পারো মানিই নি কখনও ঐ কড়াল গ্রাসকে।
তাই যদি কখনও চলে যেতে হয় আমায় ছেড়ে,
তবে চলে যেও; দূরে-বহু দূরে,যেখানে আমি কিংবা
আমার ছায়াও থাকবে না।দূর থেকেও শুভকামনায়
কৃপনতা করবো না,তবে কাছে থেকে দূরের করে রাখার
কষ্টটা মানতে পারবো না আমি,তাই দূরেই চলে যেও।
অভিমানী মনকে সান্ত্বনা দেবার ভাষা হয়ত পাবো না,
তবে চোখের জলে মনের পিপাসা মিটিয়ে নিয়ে ক্ষানিকটা
তৃপ্ত তো হতে পারবো ! তাতেই চলবে,মেনেই না হয় নেবো-
`যা আজ আমার না তা কালও হয়ত আমার ছিলো না।’
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।