অর্থহীন পুনঃপুনিক
- সুকন্যা তিশা

কিছু অনুভূতি কখনও কখনও প্রকাশ করা যায় না।
কিছু কিছু সময় ভাষা তার অক্ষর জ্ঞান হারিয়ে,
দিক শূন্য পথভ্রষ্ট পথিকের মত ঘুরপাক খায় চোখের সামনে ।
হাজার চেষ্টা করেও গুছিয়ে অর্থবোধক কোন শব্দ বা বাক্য তৈরি করা যায় না ।
হতাশার বৃষ্টি অঝর ধারায় অনবরত ঝরতে থাকে ।
শীতের প্রকটতা বাড়লে যেমন ঠক ঠক করে সমস্ত দেহ কাঁপতে থাকে,
ঠিক তেমনি হৃদযন্ত্রটা কাঁপছে আজ এই অনুভূতিহীন তীব্র যন্ত্রনায়।
গাড়ির কালো ধোঁয়ার মত ফুসফুস থেকে নির্গত হাহাকার মিশ্রিত
দীর্ঘশ্বাসগুলো কষ্টের তীব্রতাকে বাড়িয়ে যাচ্ছে তো যাচ্ছেই।
যে ইচ্ছেটি তোমার পানে হাত বাড়িয়েছিলো একটু সুখের আশায়
তোমার স্ব-হাস্য প্রত্যাখ্যানে হতবিহ্বল নির্বোধ বোবা চোখ
তাকিয়ে দেখছে ফেলে আসা সে অতীত।
তবে গড়মিলে ভরা জীবনাঙ্কে কষ্টের পুনঃপুনিকে জড়জড়িত
ভাগফল ছাড়া কিছুই পাওয়া গেল না ।
না ভাগশেষ আদৌও শূন্য হলো ,
না এই পুনঃপুনিকের হিসাব কখনও নির্ণেয় হলো।
অনির্ণেয় সমাধানের গানিতিক হিসাব অশ্রুধারায়ই প্রবাহিত হয় অবশেষে।
ঐ অর্থহীন পুনঃপুনিক ধারা অর্থহীনই রয়ে গেল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026