কবে হবে কাঙ্ক্ষিত মিলন?
- সুকন্যা তিশা
অবনীকে ভালোবেসে চন্দ্র উঠে হেসে,
আমার কথায় তুমি কেন হাসো না ?
রাতকে ভালোবেসে জোৎস্না ছড়ায় আলো,
তোমার আলোয় আমায় কেন আলোকিত করো না ?
ভ্রমর আসবে বলে গন্ধ বিলায় ফুল,
আমার সুবাস কি তুমি কখনও পাও না ?
পূর্ণ হবে বলে নদী মেলে মোহনায়,
তবে কেন আমি পাই না তোমায় ?
এত করে ডাকি তবু করো এমন ,
লুকোচুরি খেলা বোঝে কি মন?
পেতে চায় তোমায় করে শুধু আপন,
কবে হবে আমাদের কাঙ্ক্ষিত মিলন ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।