দুঃখ তুমি ফিরে এসো
- সুকন্যা তিশা
মন এতটাই চঞ্চল আর অশান্ত যে
আবেগের নদী সাঁতরেও
এক পক্তি কাব্যের সন্ধান মিললো না,।
অনুভূতিহীন অনুভূতিগুলো ঝঙ ধরে
ভোঁতা হয়ে গেছে কখন টেরই পাইনি।
তবুও হারিয়ে খোঁজা না পাওয়া বেদনাগুলোকে,
দুঃখ ছাড়া সুখটাকে খুব বেশি ছন্ন ছাড়া
মনে হচ্ছে.তাই দুঃখকে বরণ করার আশায়
বরণডালা হাতে আমি এক দুঃখকুমারি,
দুঃখ তুমি ফিরে এসো ,
এই তিলক চন্দন আজ তোমারি অপেক্ষায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।