অনির্ণেয় ভালোবাসা
- সুকন্যা তিশা
বাঁধতে আমি চাই না তোমায় আমার শাড়ির আচলে,
কিংবা চোখের চাহুনিতে তোমার হৃদয় হত করে,
নিজেও অক্ষত থাকতে চাই না আমি।
চাই না আমার মৌনতার বেঁড়াজালে আটকে রাখি তোমায়,
চাই না গোলাপী ঠোটের প্রাণনাশী ধারে আঘাত করে
তোমায় হনন করি।আমার এ ভালোবাসা সে তো
ওই মুক্ত আকাশে স্বাধীনচেতা পাখির মত,
যে উড়বে,গান গাইবে,আর সীমাহীন সমুদ্রের
শেষ দৃশ্যেও সীমাহীনতার ছায়ায় নির্ভিক পাহাড়ের মত
মাথা উঁচু করে দাঁড়িয়ে জানান দেবে তার বীরত্বের কথা।
সামান্য বন্ধনের ঐ ক্ষুদ্রতায় আমার প্রেমকে পিছু হটিয়ে
খুন করতে চাই না আমি।আমার এ প্রেম সে তো মুক্ত,স্বাধীন,
নির্বাধ ঝর্ণার বাঁধহীন প্রবাহ,যার শুরু থেকে শেষ অসীম,অনির্ণেয়।
যা আজো সবার নির্ণয়ের বাহিরে এবং আমৃত্যু তাই থাকবে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।