বন্ধু !
- রুবিনা মজুমদার

যদি দেখা না হয় বন্ধু ......
কোনো এক শারৎ প্রাতে ...
যদি দেখা না হয় বন্ধু ...
কোনো এক চান্নিপসর রাতে ,
যদি দেখা না হয় বন্ধু ..
কোনো এক কাজের অবসরে
যদি দেখা না হয় বন্ধু ......
কবিতা পড়ার কোনো এক আসরে ,
যদি কভু দেখা না হয় বন্ধু ...
ভেবোনা ভুলেই গেছি
আমিতো যেমন ছিলাম , ঠিক তেমনি আছি
শুধু সময়ের কাছে অসহায় হয়ে পরাজিত হয়েছি ।

যদি দেখা না হয় বন্ধু ...
কোনো এক শীতের শিশির ভেজা সকালে ,
যদি দেখা না হয় বন্ধু ...
কোনো এক হেমন্তের পড়ন্ত বিকেলে ,
যদি দেখা না হয় বন্ধু ...
অমর ২১শের বই মেলাতে ,
যদি দেখা না হয় বন্ধু ...
শহরের জ্যামে পড়া কোনো এক সিগন্যালে ,
তবে ভেবোনা বন্ধু ভুলেই গেছি
আমিতো যেমন ছিলাম ঠিক তেমনি আছি
শুধু বাস্তবটার তীরে ব্যস্ততার ভিড়ে
দুরেই রয়েছি ।

যদি দেখা না হয় বন্ধু ...
গ্রাম- বাংলার মেঠো পথের বাঁকে ,
যদি দেখা না হয় বন্ধু ......
পিচ ঢালা পথে ...
মিছিল আর শ্লোগানের সাথে ,
যদি দেখা না হয় বন্ধু ...
কোনো এক বিয়ের অনুষ্ঠানে ,
যদি দেখা না হয় বন্ধু ...
কর্ম জীবনের কোনো এক প্রতিষ্ঠানে ,
তবে ভেবোনা বন্ধু ভুলেই গেছি ,
আমিতো যেমন ছিলাম ঠিক তেমনই আছি
আমাদের এই দেখা - অদেখার কষ্টগুলো বুকে নিয়ে
সময়ের সাথে জীবন যুদ্ধ করেই চলেছি ।
তাই বিনীত অনুরোধ বন্ধু ...
যেথায় থাকো যেমন থাকো ...
ভুল বুঝে কভু দূরে চলে যেওনা ...।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026