গোপন আর্তনাদ
- সুকন্যা তিশা

আমার যখন খুব মন খারাপ হয়,তোমায় খুব বেশি অনুভব করি,
তখনই তোমায় নিয়ে লিখতে বসি-শুধু তোমাতেই হারাবো বলে।
অনেক কিছু লিখতে ইচ্ছে হয়-অনেক ভালোলাগা,
না লাগা অনুভূতি,মান-অভিমান,আমাদের খুঁনসুটির গল্প,
সব শেষে সেই তোমাকেই আঁকড়ে বাঁচার ইতিহাস।
জানো,চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে হয়
কতটা ভালোবাসি তোমায় আমি কিন্তু লিখা আর হয়ে উঠে না ,
খুঁজে পাই না কোন ভাষা,পাই না খুঁজে তোমার-আমার চেনা সুখ।
বড় জোড় আমার লেখার প্রতিটি চরনে শুভকামনা
আর ভালোবাসার আবেগ চুম্বনে অদৃ্শ্য করে রাখা হয় তোমায়।
গোপন আর্তনাদে গুমরে কাঁদা মৃতপ্রায় মনোষ্কামনাকে কষ্টের
এক রাশ প্রসাধনী মাখিয়ে কফিনে বন্ধি করে রাখা হয় সান্ত্বনা হিসেবে।
কারন আমি চাই তুমি ভালো থাকো তাই বড্ড ভয় হয় সুখের গল্প
লিখতে,ভয় হয় প্রেমের আল্পনায় ভাসিয়ে তোমায় সিক্ত করতে।
ভালোবাসাকে বেশি ভালোবাসি বলেই ভালোবাসার
কাছ থেকে পাওয়া আঘাতগুলোকে এত ভয় আমার।
সেই অজানা ভয় থেকেই আজ বাক্স বন্ধী হয়ে
গোপন কুঠরীতে ঘুমিয়ে আছে আমার অপ্রকাশিত স্বপ্নগুলো।
তবুও চাই তুমি ভালো থাকো,খুব খুব ভালো থাকো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026