শুধু তোমাকেই ভালোবাসি
- সুকন্যা তিশা
তোমাকে পাবার আর্তনাদে বুকের ভেতরটা
যে উলোটপালোট হয়ে যাচ্ছে তুমি কি তা শুনতে পাচ্ছো ?
তবে কি সত্যি আর এ জীবনে তোমাকে পাওয়া হবে না ?
তুমি কি সত্যি বুঝতে পারো না এ যন্ত্রনা কতটা
তীব্র আর নির্মমভাবে আঘাত করে বুক পাঁজরে ?
কেন সারাজীবনের মত করে আমার জীবনে আসো না তুমি ?
কেন ক্ষনিক প্রভায় চোখের পিপাসা ,মনের তৃষ্ণা সব বাড়িয়ে দিয়ে যাও ?
আচ্ছা ,প্রকৃতির এত বদলের মাঝে
তোমার আমার ভাগ্যটা কেন বদলায় না বলতে পারো ?
মাঝে মাঝে খুব ইচ্ছে করে
পুরোনো স্বপ্নের সিঁড়ি বেয়ে অজানা ঠিকানায় হারিয়ে যাই দুজন ।
খুব ইচ্ছে করে তোমার আঙ্গুলের ফাঁকে
আমার আঙ্গুলগুলোকে রেখে শক্ত করে ধরে রাখি ওই হাতটাকে ।
সত্যি আজ বড্ড বেশি অসহায় লাগছে নিজেকে ।
হতাশার পাখিগুলোর কর্কশ কন্ঠে বেদনার সুরগুলোও মূর্ছা যাচ্ছে বারংবার ।
চিৎকার করে তোমাকে বলতে ইচ্ছে করছে -
আমি শুধু তোমাকে ভালোবাসি ,হ্যা,শুধু তোমাকেই ভালোবাসি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।